হোম > রাজধানী

ঢাকা বারের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা আইনজীবী সমিতি।

সোমবার বিকেলে ঢাকা আইনজীবী সমিতি ভবনে সানাউল্লাহ মিয়া অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজত করা হয়।

দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণে সর্বদা কাজ করেছেন বেগম খালেদ জিয়া। সর্বদা দেশবাসীকে আগলে রেখেছেন তিনি। জেল-জুলুম খেটেও কখনো আপোষ করেননি। তাই দেশের মানুষে কল্যাণে দ্রুত বেগম জিয়ার সুস্থতা কামনা করেন তারা।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখে, ঢাকা বারের সভাপতি এ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব নিহার হোসেন ফারুক প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির কর্মকর্তা-কর্মচারি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের নেতা-কর্মি সহ আইনজীবীরা।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ