হোম > রাজধানী

মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটির দায়িত্বে আরিফ-মুর্শেদ

আমার দেশ অনলাইন

মাইগ্রেশন ও পাসপোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে মাইগ্রেশন অ্যান্ড পাসপোর্ট রিপোর্টার্স ইউনিটি (এমপিআরইউ)। সংগঠনটির আগামী দুই বছরের (২০২৭-২৮) জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুলতান মাহমুদ আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার গোলাম মুর্শেদ।

শনিবার রাজধানীর কারওয়ানবাজারের একটি রেস্টুরেন্টে সংগঠনটির সদস্যদের সর্বসম্মতিতে নতুন কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর আদিল সরকার, অর্থ সম্পাদক দৈনিক জনকণ্ঠের মির্জা মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এখন টিভির তৌহিদুল ইসলাম তারেক এবং অফিস সম্পাদক দেশ টিভির শাহাদাত হোসাইন নিশাদ।

এ ছাড়া প্রকাশনা সম্পাদক হয়েছেন সময় টেলিভিশনের স্বপন আহমেদ, আইটি সম্পাদক দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক এনপিবির মো. আব্দুল্লাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টিভির মাসুদ সুমন, আন্তর্জাতিক সম্পাদক একাত্তর টেলিভিশনের মো. মিসবা হাছান এবং সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডিবিসি নিউজের রাকিব হোসেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের আব্দুল্লাহ আল মিরাজ ও বেঙ্গল লেন্সের আবু বক্কার সিদ্দিক।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন দৈনিক নয়া দিগন্তের মো. জাফর ইকবাল, বাংলাভিশনের কেফায়েত শাকিল, প্রবাস নিউজের মো. মহিউদ্দিন, বাংলা পোস্টের মো. আরিফ শেখ, টাইম টুডের এস এম বাবু, ফেস দ্যা পিপলের মো. সজল মিয়া, দৈনিক নিরপেক্ষের মো. ইসহাক ফারুকী, সারা বাংলার মেহেদী হাসান এবং দৈনিক মানবকণ্ঠের মো. হাবিবুর রহমানসহ অন্যরা।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনের নেতারা জানান, মাইগ্রেশন ও পাসপোর্ট খাতে নাগরিকদের হয়রানি, দালালের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তথ্য-প্রমাণ অনুসন্ধান করে তা জনসম্মুখে তুলে ধরাই হবে সংগঠনটির অন্যতম লক্ষ্য।

পাশাপাশি এই বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তথ্য-উপাত্তনির্ভর রিপোর্টিং এবং অনুসন্ধানী সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা।

নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ আরিফ বলেন, “পাসপোর্ট একজন নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরিচয়পত্র। অথচ এই সেবা নিতে গিয়ে মানুষকে যদি হয়রানি বা অনিয়মের শিকার হতে হয়, তাহলে তার প্রকৃত কারণ অনুসন্ধান করা সাংবাদিকদের দায়িত্ব।”

তিনি বলেন, “গত ১৭ বছরে পাসপোর্ট খাতে বিভিন্ন সময়ে যেসব অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তথ্য-প্রমাণ খুঁজে বের করে ধারাবাহিকভাবে জনগণের সামনে তুলে ধরাই হবে আমাদের কাজ।”

বাংলাদেশ থেকে প্রবাসগামীদের সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সংগঠনের সদস্যরা ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ব্যাচম্যাটের মৃত্যুতে ডিসি ফরিদা খানমের আবেগঘন পোস্ট

‘তোমরা আর বড় হবা না, দিস ইজ ইওর লেভেল’— চাঁদাবাজদের উদ্দেশে সালমান মুক্তাদির

সালমান মুক্তাদিরের স্টুডিও ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা গুরুতর ফৌজদারি অপরাধ

পাঁচ দফা দাবি নিয়ে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আওয়ামী নেতাকর্মী সন্দেহে আটক ২৬০

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিদেশিসহ নিহত ২

পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা ও ক্লিন এনার্জিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

বনানীর বহুতল ভবনে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস