হোম > রাজধানী

রাওয়ায় শুরু হচ্ছে বই মেলা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ১১তম রাওয়া বইমেলা আগামী ৩০, ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর মহাখালীর রাওয়া হেলমেট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনদিনব্যাপী এই বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সোমবার দুপুরে রাওয়ায় সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

রাওয়া বইমেলার মূল প্রতিপাদ্য- `সবার হাতে বই পৌঁছে দেওয়া।' বই মেলার এ বছরের মূল বার্তা - `চাকুরিজীবী কিংবা বা অবসরি, বই পড়ার অভ্যাস গড়ি।'

বইমেলায় বিনামূল্যে প্রবেশ করা যাবে। মেলায় মোট ৫৫টি স্টল থাকবে, যেখানে অংশ নেবেন রাওয়ার লেখকবৃন্দ ও দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান। পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকবে মুখরোচক খাবার ও শীতের পিঠার আয়োজন। প্রতিদিন বিকেল ৩টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বইভিত্তিক প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও আপ্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও থাকছে মাগরিবের পর অনুপ্রেরণামূলক মোটিভেশনাল লেকচার এবং প্রতিদিনের লেখক ও প্রকাশকদের বই পরিচিতি অনুষ্ঠান।

রাওয়া বইমেলার যাত্রা শুরু হয় ২০১৪ সালে। এবার এর ১১তম আসর অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৩০ অক্টোবর সকাল ১০টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। ১ নভেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি।

স্টলগুলোতে পাওয়া যাবে শিশুতোষ, ইসলামিক, ইংরেজি ও বিভিন্ন ধারার সাহিত্যবিষয়ক বই।

রাওয়া বইমেলা শুরু ৮ অক্টোবর, থাকছে ৫৫ স্টল

বুড়িগঙ্গায় ভাসমান হোটেল, দখল-দূষণের শঙ্কা

হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে শনিবার জামায়াতের বিক্ষোভ

সাংবাদিকদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি পাঁচ মাসেও

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়তের

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় ১০ দফা প্রস্তাব বিআইপির

বিমানবন্দরে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট-গৌরী ক্রিম-মদ জব্দ

বর্ণাঢ্য কার র‍্যালিতে লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান