হোম > রাজধানী

হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ ডিএমপির

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শুক্রবার মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীতে জোর অভিযান চালাচ্ছে।

সেখানে আরও বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজন ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে।

ওই ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত ডিসি মতিঝিলের মোবাইল নম্বর ০১৩২০০৪০০৮০, ওসি পল্টনের মোবাইল নম্বর ০১৩২০০৪০১৩২ অথবা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২