হোম > রাজধানী

রাজধানীর ডেমরায় গলায় ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরা আমুলিয়া এলাকায় হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৬ বছর। তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও জলপাই রংয়ের টাউজার।

ডেমরা থানার এসআই দীপংকর কুমার দেবনাথ জানান, গতকাল রোববার দুপুরে দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ডেমরা থানার আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্ট এর পাশের রাস্তায়, হাত, পা-পিঠ মোড়ানো অবস্থায় বাঁধা ও গলায় কাপড়ের বেল্ট দ্বারা পেঁচানো উপুড় অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার ভোরবেলা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা ওই যুবককে হাত-পা বেঁধে ও গলায় কাপড়ের বেল দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২