হোম > রাজধানী

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

আমার দেশ অনলাইন

রংপুর বিভাগ সমিতি, ঢাকার ত্রি-বার্ষিক সাধারণ সভা, কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ী, ফার্মগেটে নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিশিষ্ট ব্যক্তি, সমিতির সদস্য, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন। সাধারণ সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, বিগত সময়ের বিভিন্ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা রংপুর বিভাগের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রাজধানীতে বসবাসরত রংপুর বিভাগের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভাগের উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সাধারণ সভা শেষে রংপুর বিভাগ সমিতি, ঢাকার ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির সদস্যদের অংশগ্রহণে সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলামকে সভাপতি ও বর্তমান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. জিয়াউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রংপুর বিভাগের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও অতিথিরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ত্রি-বার্ষিক সাধারণ সভা প্রস্তুতি উপ-কমিটি-২০২৬-এর আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব মো. কফিল উদ্দিন।

আয়োজকরা জানান, রংপুর বিভাগের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও শক্তিশালী করার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সমিতির ভূমিকা আরও বাড়ানো হবে।

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের