হোম > রাজধানী

ব্যাচম্যাটের মৃত্যুতে ডিসি ফরিদা খানমের আবেগঘন পোস্ট

স্টাফ রিপোর্টার

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আশরাফুল আফসারের আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

শনিবার আশরাফুল আফসারের সহকর্মী ও ব্যাচমেট ফরিদা খানম সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো "প্রিয় ব্যাচম্যাট আফসার হঠাৎ করেই গত পরশু (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে এসেছিলো আমার অফিসে গান লাইসেন্স ইস্যুতে। কাজের ফাঁকে ফাঁকে গল্প হলো অনেক। একসঙ্গে লাঞ্চ করলাম। প্রমোশন না পাবার সীমাহীন অব্যক্ত কষ্টের কথা শেয়ার করলো খাবার টেবিলে। আশ্বস্ত করেছিলাম, নেক্সট রিভিউতে অবশ্যই পাশে থাকবো তার। বাইরে ঝুম বৃষ্টি। গরুর মাংস, মুরগির মাংস, বেগুন ভাজি ও লেটকা খিচুড়ি রান্না হলো আফসারের রেস্পেক্টে। সাথে সালাদ, আচার আর দই মিষ্টি। পাশাপাশি বসে খাচ্ছিলাম জেলা প্রশাসনের অন্যান্য অফিসারদের নিয়ে। খাবারের ফাঁকে ফাঁকে ছোট ছোট করে বলছিলো, ‘আপা, এই ছোট ভাইটার দিকে খেয়াল রাইখেন একটু। সাগীর, মোস্তাফিজ চেষ্টা করবে।

নুরজাহান স্যারকে কাইন্ডলি আপনি একটু বলবেন।’ খুবই কম খেলো। গরুর মাংস ছুঁয়েও দেখলো না। খাবার শেষে দই মিষ্টি খেতে বললে উত্তর দিলো ‘আপা অনেক দিন ধরে ডায়াবেটিস, হিসেব করে চলতে হয়।’ সাথে মৃদু হেসে দিয়ে বললো, ‘জয়েন্ট সেক্রেটারি হতে হবে না!!’

কী যে অভূতপূর্ব বিনয় তার!!! যতটা সময় ছিল, সিনিয়র কেউ আসলে যতবারই আমি উঠে দাঁড়িয়েছি, ততবারই সে উঠে দাঁড়ালো। বিরক্ত হয়ে বললাম, আমিতো ব্যাচমেট। এতবার দাঁড়াচ্ছেন কেন? সরল হাসিতে উত্তর দিলো। ‘আপা, এটা চেয়ারের রেস্পেক্ট।’

প্রায় ৪.০০টার দিকে অফিস ছাড়লো। দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট গিফট। বললাম, দুটো চায়ের কাপ আছে এখানে। একটা আপনার, একটা ভাবীর। চা খাবেন কোনো এক সুন্দর মূহুর্তে দুজন মিলে। একটা ছবি তুলতে চাইলাম। বিসিক চেয়ারম্যানের কল আসাতে শেষ স্মৃতিটা রাখা গেল না আর। সন্ধ্যায় আফসার টেক্সট করলো- ‘আপা, গিফট আপনার ভাবী আর আমার বাচ্চারা দারুণ পছন্দ করেছে!! আমার প্রতি আস্থা রাখতে পারেন।’একেবারে তাজা স্মৃতি!! ওহ্ সৃষ্টিকর্তা!! এই কি তোমার সৃষ্টির রহস্য!! এই কি আপনার চলে যাওয়ার বয়স, প্রিয় ভাইটা আমার!! আফসার, আজকে থেকে আপনি ওপারে অপেক্ষায় থাকবেন দিন মাস বছর যুগ যুগান্তর। আমরাও আসবো!! আবারও দেখা হবে কোনো এক ধূসর মূহুর্তে!!!

বিনম্র শ্রদ্ধা শোক সন্তপ্ত পরিবারের প্রতি!!’’

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ

এসডিএফে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ১৩ দফা দাবি কর্মকর্তা-কর্মচারীদের

মহাখালী সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪