হোম > রাজধানী

ব্রুনাই দারুসসালামের দূতাবাসে ‘আপ বাংলাদেশ’র সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশে অবস্থিত ব্রুনাই দারুসসালামের দূতাবাসে বুধবার ‘আপ বাংলাদেশ’-এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির উদ্যোক্তা রাফে সালমান রিফাত, আরেফিন মুহাম্মদ হিযবুল্লাহ, নাঈম আহমাদ এবং সংগঠক শাহরিন সুলতানা ইরা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ব্রুনাই দারুসসালামের হাই কমিশনার হিজ এক্সেলেন্সি হাজী হারিস বিন উসমান এবং দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ।

আলোচনাকালে হাই কমিশনার ‘আপ বাংলাদেশ’-এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা, সম্ভাবনা, সংস্কারমূলক উদ্যোগ, সাংস্কৃতিক ভাবনা এবং নির্বাচনসংক্রান্ত বিভিন্ন দিক সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে, ‘আপ বাংলাদেশ’-এর প্রতিনিধি দল ব্রুনাই দারুসসালামের উন্নয়ন, ধর্মীয় পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ এবং ব্রুনাই দারুসসালামের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া ও সহযোগিতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা বাঁচাও থেকে বহিষ্কার সোহানী শিফা, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

মোহাম্মদপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ডাকাতি, লুট ৩ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার

সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় এমআরএর তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাধারণ শিক্ষার সঙ্গে হিফজে সাফল্য, একসঙ্গে ৭০ হাফেজকে সংবর্ধনা

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব গ্রেপ্তার

মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া