হোম > রাজধানী

সাভারে বিপুল পরিমাণে ফেন্সিডিলসহ মাদক সম্রাট গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিলসহ মাদক সম্রাট জুবায়ের হোসেন জুয়েলকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা জেলা ডিবি পুলিশ (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত জুয়েল বরগুনা জেলার আমতলী থানার আটারগাছিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভারের আলমনগরস্থ সুগন্ধা হাউজিংয়ে আতিক সাহেবের বাসায় অভিযান চালিয়ে মাদক সম্রাট জুবায়ের হোসেন জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জুয়েল দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে ফেন্সিডিল নিয়ে এসে ঢাকাসহ আশেপাশের জেলায় বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মাদক চক্রের সাথে জড়িতদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে তার (জুয়েল) বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার