হোম > রাজধানী

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে রোববার রাতে জ্যাকসন (৫০) নামে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, জ্যাকসন নামে যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত ২৭ আগস্ট হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেল ওয়েস্টিনের রুমটি নেন।

কিন্তু গত দুই দিন ধরে ওই ব্যক্তি কোনো খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে জানায়। পরে দূতাবাস থেকে মেডিকেল টিমসহ একটি টিম আসে এবং পুলিশেরও একটি টিম যায়। গিয়ে সেখানে দেখতে পায় জ্যাকসন নামের ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছে বিছানায়।

তিনি আরো বলেন, তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন।

সরকার মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: হাবিবুর রশিদ

ডা. ইব্রাহিমের আদর্শ থেকে শিক্ষা নেওয়া উচিত: সালেহউদ্দিন

ইসরাইলে কাদিয়ানী মহাসম্মেলনে ইহুদিদের ঢলে তাদের আসল রূপ প্রকাশিত হয়েছে

বোরকা পরে সেবাগ্রহীতা বেশে ভূমি অফিস পরিদর্শনে ডিসি ফরিদা

শ্যামলী হাউজিংয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

দেশের বিভিন্ন জায়গায় এখন ‘অত্যাচারের উৎসব’ চলছে: মান্না

দৃষ্টিনন্দন জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অপেক্ষায়

ন্যাপ মহাসচিব নেওয়াজ আহমদ খানের মুক্তির দাবিতে মানববন্ধন

ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আদাবরে বাড়ি দখল চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর