হোম > রাজধানী

রাজধানীতে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতা আটক

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে স্ত্রী ও শাশুড়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামাতা শিপনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফারজানা আক্তার রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৪৫)। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সকাল সোয়া ১০টার তিকে তিনি মারা যান। একই ঘটনায় ফিরোজার মেয়ে রাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান।

বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার পরিদর্শক তদন্ত ইব্রাহিম হোসেন সোহেল।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী ফিরোজা ও তার মেয়ে রাত্রী ।

লাশ দুটির একটি ঢামেক হাসপাতালে, অপরটি কাঁঠালবাগানের ঘটনাস্থলে রয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা বাঁচাও থেকে বহিষ্কার সোহানী শিফা, নতুন আহ্বায়ক তানভীর আজাদ

মোহাম্মদপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ডাকাতি, লুট ৩ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার

সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় এমআরএর তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাধারণ শিক্ষার সঙ্গে হিফজে সাফল্য, একসঙ্গে ৭০ হাফেজকে সংবর্ধনা

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব গ্রেপ্তার

মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া