হোম > রাজধানী

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবাজদের অপসারণ দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও চাকরি বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অপসারণের দাবিতে গাজীপুর মহানগর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের মো. মিন্টু মিয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. কর্নেল দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনের আহসান হাবিব। বক্তব্য রাখেন এবি পার্টি গাজীপুর জেলা ও মহানগরের সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা, ইসলামী আন্দোলনের মাওলানা খাইরুল ইসলাম, ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় নেতা মো. সাইফুল আলম চৌধুরী, নাগরিক ঐক্যের মো. কামাল উদ্দিন, বিপ্লবী ওয়াকার্স পার্টির মো. আবু হানিফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মো. সোহেল মিয়া, রাশেদ সরদার, এনামুল হক, হারুন হাওলাদারসহ ১৪টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

প্রধান অতিথি দিদারুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতা রক্ত দিয়েছিল দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করার জন্য। অথচ আজ সেই দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গত ১৫ বছরে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। এখনো সেই দুর্নীতিবাজরা বহাল তবিয়তে আছে। যতদিন তাদের অপসারণ না হবে, ততদিন আন্দোলন চলবে।

আগামী কোনো নির্বাচনে একটি ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন

সংসদ ভবনের সামনে ছিনতাই, স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তাসহ ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি

সড়ক দুর্ঘটনায় আমার দেশ-এর মেশিন অপারেটর নিহত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ

জমি দখল, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে মানববন্ধন

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়