হোম > রাজধানী

ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; কর্মসংস্থান সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র: জামায়াত এমপি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; কর্মসংস্থান সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। টেইলারিং ব্যবসা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ খাতের সঙ্গে শুধু মালিকরা নন—দর্জি, কারিগর, কর্মচারী, কাপড় ব্যবসায়ী, সরবরাহকারীসহ অসংখ্য মানুষ সরাসরি ও পরোক্ষভাবে জড়িত। তাই টেইলার্স ব্যবসার উন্নয়ন মানে একটি বড় জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়ন।

শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগর থানা দক্ষিণ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরী মজলিসে শূরা সদস্য ও শেরেবাংলা নগর থানা দক্ষিণের আমীর আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি তারিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন টেইলার্স মালিক সমিতির সভাপতি মামুনুর রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ, মাওলানা রুহুল আমিন, শামীম মন্ডল, জামায়াত নেতা আকতার হোসেন খোকন, জহির উদ্দিন বাবর প্রমুখ।

প্রধান অতিথি বলেন, টেইলার্স ব্যবসার প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে ব্যবসায়িক পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ, ভাড়া, শ্রমিকসহ অন্যান্য পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখা, দক্ষ কারিগর ও প্রশিক্ষিত জনবল তৈরি করা, আধুনিক প্রযুক্তি ও অনলাইনভিত্তিক ব্যবসার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করা এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বৃদ্ধি করা।

তিনি বলেন, সৎভাবে ব্যবসা করা, ক্রেতাকে প্রতিশ্রুত মান ও সময় অনুযায়ী পণ্য সরবরাহ করা এবং কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা—এসবই একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যের ভিত্তি। ব্যবসায়ীদের গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি কর্মীদের প্রতিও দায়িত্বশীল হতে হবে।

সাইফুল আলম খান মিলন বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে টেইলারিং ও ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। আমাদের ঐতিহ্যকে আধুনিক ডিজাইন ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে পারলে এ খাতে আরও বড় কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের যেসব যৌক্তিক সমস্যা রয়েছে, সেগুলো সমিতির মাধ্যমে সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে। ব্যক্তি হিসেবে নয়, ঐক্যবদ্ধ ও নিয়মতান্ত্রিকভাবে সমস্যার সমাধান চাইতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ী সমাজ ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত মতবিনিময় থাকলে এলাকার ব্যবসায়িক পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও জনবান্ধব করা সম্ভব।

সাইফুল আলম খান মিলন বলেন, আজকের এই সভা যেন শুধু আলোচনা ও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বরং এখান থেকে বাস্তবসম্মত কিছু সিদ্ধান্ত, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি হওয়াই হবে এই আয়োজনের মূল সার্থকতা।

পরিশেষে তিনি টেইলার্স মালিক সমিতির উত্তরোত্তর সাফল্য, ব্যবসায়ী ভাইদের কল্যাণ এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া সেই রাড্ডা হাসপাতালে দেওয়া হলো শিশুদের টিকা

ডিএস পুলে কোটা বাতিলের দাবি সিভিল সার্ভিসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের

এমসিজে ক্লাবের প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত, সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত

ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

আতাউস সামাদ ছিলেন স্বাধীন সাংবাদিকতার বিরল প্রতীক, স্মরণসভায় বক্তারা

ডেঙ্গু প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক

সংখ্যালঘু নারীদের সুরক্ষা ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের

ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা: রিজভী

কেরানীগঞ্জে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার, গ্রেপ্তার ১