হোম > রাজধানী

নাগরিকদের স্বাস্থ্যবান ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে: প্রাথমিক উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন করতে হলে নাগরিকদের স্বাস্থ্যবান ও সুশিক্ষিত করে করে তুলতে হবে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে নিমো লার্নিং লিমিটেড আয়োজিত ‘সাক্ষরতায় বাংলাদেশের অর্জন এবং আগামীর পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের যে ভূমি রয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষ জনশক্তি। এজন্য, তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নাগরিকদের সুশিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক শৃঙ্খলার উপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন। ‌

সাবেক অতিরিক্ত সচিব ও নিমো লার্নিংয়ের চেয়ারম্যান জাফর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান, গণমাধ্যম ব্যক্তিত্ব সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও একাডেমিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. মো. কুতুবউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ: ৯ দিন পর গাজীপুরে উদ্ধার, মূলহোতা গ্রেফতার

মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বারিধারায় গির্জায় ডাকাতি: মাদক-জুয়ার নেশায় অন্ধ ৩ যুবক পুলিশের জালে

হজক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যু

টিটন হত্যায় সাবেক সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ জড়িত

বাসাবোতে অবকাঠামো উন্নয়নের আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

যাত্রাবাড়ীতে জ্যামে আটকে থাকা প্রাইভেটকার চালককে ছুরিকাঘাত

ডিএমপির অভিযানে ব্রাজিলিয়ান রিভলবারসহ বিপুল গুলি উদ্ধার

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই