হোম > রাজধানী

ছাত্রদের উপর হামলাকারী চেয়ারম্যান সাকু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকার নয়াবাজার ও বাবুবাজার সেতুর দুই প্রান্তে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিরস্র ছাত্রদের উপর গুলি ও হামলাকারী ঢাকা জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এবং জিনজিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাকুর হোসেন সাকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে পল্টন থানা পুলিশের সহযোগিতায় কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, জিনজিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সাকুর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উপায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছিলেন।

কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সোহরাব আল হোসাইন বলেন, সাকুর হোসেন শাকুর বিস্ফোরক আইন ও একাধিক হত্যা মামলা এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তাকে বিস্ফোরক আইনে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর হওয়ার কোন আদেশ পাওয়া যায়নি।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ