হোম > রাজধানী

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

স্টাফ রিপোর্টার

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ ও ২৪ পিস ভারতীয় শাড়িসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আটককৃকরা হলেন—ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলায় আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএনসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ৪০ গ্রাম কুশ, ৩ লিটার বিদেশি মদ ও ২৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

অভিযানে দুটি ভারতীয় পাসপোর্ট, দুটি বোর্ডিং কার্ড ও চারটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ৪০০ মার্কিন ডলার, থাইল্যান্ডের ১ হাজার ১৭০ বাথ এবং ভারতীয় ১ হাজার ১৭০ রুপি উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ডিএনসি জানায়, আটককৃত দুজনের সহযোগী কয়েকজন বাংলাদেশি নাগরিককে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

ভুল চিকিৎসা ও অবহেলার প্রতিকারে যাত্রা শুরু করল ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

ক্রীড়া ও তারুণ্যের শক্তিতে আধুনিক বাংলাদেশ গড়তে হবে: প্রযুক্তিমন্ত্রী

নতুন রাষ্ট্রপতিকে জবি উপাচার্যের অভিনন্দন

রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ