হোম > রাজধানী

উত্তরখানে খাল পরিষ্কার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরখান এলাকায় নেতাকর্মীদের নিয়ে খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার দুপুরে উত্তরখান থানাধীন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই খাল পরিষ্কার কার্যক্রম করেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব মো. মোস্তফা জামান। আগামী সাতদিনের মধ্যে তিনটি ওয়ার্ডে এই খাল পরিষ্কার কার্যক্রম সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।

তিনি জানান, এই খাল ঠিকভাবে পরিষ্কার করা হয়েছে কিনা- দলের সিনিয়র নেতারা তা পর্যবেক্ষণ করবেন।

খাল পরিষ্কারের এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আহসান হাবীব মোল্লা, উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা, রফিকুল ইসলাম মূলক, মজিবুর রহমান, রশিদ ভূঁইয়া, রবিউল হক বাবু, নুরুজ্জামান নূরু, থানা সদস্য হিরন পারভেজ, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহিম হাওলাদার মারজান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হানুল বাছেদ, সাধারণ সম্পাদক মেহেদী খাঁন দুলাল, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক রিপন মিয়া।

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন