হোম > রাজধানী

রাজধানীতে আ.লীগের আরো ৯ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর তেজগাঁও, কলাবাগান, মিরপুর, ধানমন্ডি, কাফরুল ও ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা (৪৭), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এনামুল হুদা লালু (৬০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক আব্দুল গাফফার (৫৬), লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ইউনিটের আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু (৪৬), মিরপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাইফুল ইসলাম লিয়ন (২৪), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক ও বন ও পরিবেশ বিষয়ক বর্তমান সম্পাদক নাঈম নোমান(৬০), ডেমরা থানার ৬৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজন (৪২), ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বর (৪৩) ও ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের সহ-সভাপতি শিকদার সোহেল হাজারী (৩০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ডিবি-মতিঝিল বিভাগ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোরকে গ্রেপ্তার করে। একই দিন রাত আটটার দিকে কলাবাগান থানার ইস্টার্ন প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এনামুল হুদা লালুকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। একই রাতে আব্দুল গাফফারকে ডিবির একটি টিম পৃথক অভিযানে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, শনিবার রাত পৌনে ১২টায় ডিবি-ওয়ারী বিভাগ লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বাহারুল ইসলাম টিটুকে ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম লিয়নকে গ্রেপ্তার করে। একই রাত সোয়া ১১টার দিকে পল্লবী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাঈম নোমানকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

অন্যদিকে শনিবার দিবাগত রাত পৌনে ১টায় ডেমরা থানার ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে মো. হুমায়ুনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ। একই রাতে ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ধানমন্ডি থানা এলাকা থেকে মহিউদ্দিন মাতব্বরকে গ্রেপ্তার করে। শিকদার সোহেল হাজারীকে আজ ভোরে কাফরুল থানাধীন সেনপাড়া পর্বত এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন