হোম > রাজধানী

আজ ঢাকার বাতাসের মান কেমন

আতিকুর রহমান নগরী

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ৯৪ স্কোর নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ, রাজধানীর বাতাস আজ মাঝারি মানের বা সহনীয়।

মঙ্গলবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৩৫৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১৬। তৃতীয় স্থানে রয়েছে ভারতের কোলকাতা, স্কোর ১৭১। ১০৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তানের করাচি। এ ছাড়া ১০৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ইজতেমা নিয়ে বিভ্রান্তি নিরসনসহ ওলামা-মাশায়েখের পাঁচ দাবি

পাখিদের স্বর্গরাজ্য ঢাকা ডিসি অফিসের ছাদ

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

আলেমদের সংগ্রামী ইতিহাস সংরক্ষণ ও গবেষণার দলিল ‘উত্তরাধিকার’

ঢাকার কোন কোন সড়কে যানজট—জেনে নিন বের হওয়ার আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ