হোম > রাজধানী

রাজধানীর পাড়া-মহল্লায় বসেছে ছাগলের হাট

ঢাবি সংবাদদাতা

ছবি: আমার দেশ

ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা, পার্ক ও খেলার মাঠে ছাগল বিক্রির হাট বসেছে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর, মতিঝিল, লালমাটিয়া, ধানমন্ডি, মিরপুর এলাকায় এমন চিত্র দেখা গেছে। ব্যাপারিরা ছাগল নিয়ে ঘুরছেন। ক্রেতারাও ছাগল কিনছেন।

প্রতি ব্যাপারির হাতে থাকে অন্তত ৮-১০টা করে ছাগল দেখা গেছে। আর সহযোগীদের হাতে থাকে ছাগলের খাদ্য কাঁচা পাতা, ভুসি ও খড়।

ছাগলের বিক্রির পাশাপাশি রাস্তাগুলোতে বসেছে ছাগলের খাদ্যের ভ্যান। সেখানে কাঠালের পাতার এক আঁটি ৫০ ও দূর্বাঘাসের আঁটি পাওয়া যাচ্ছে ৪০ টাকায়। ছাগলের অস্থায়ী এই হাটগুলোর ক্রেতা-বিক্রেতা উভয়েরই চাহিদা মেটাচ্ছে এসব ভ্যান।

এমবি

রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানাল ডিএমপি

৫০ লাখ মানুষকে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের

পাহাড়-সমতল, ধর্ম-বর্ণে বিভাজন নয়, সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন

যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ১৭

১৪৬ নতুন সরঞ্জাম আসছে ইউএস-বাংলায়, বিনিয়োগ ২২ মিলিয়ন ডলার

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

লিভার সিরোসিসে আক্রান্ত আল-আমিনের লিভার ট্রান্সপ্লান্টে প্রয়োজন ৫০-৬০ লাখ টাকা

জামায়াতের বিক্ষোভে হাড়ি-পাতিল হাতে নারীরা

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এমআরএর নিন্দা