হোম > রাজধানী

চীনা অ্যাপসের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাত, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

মোবাইলে অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ ও অধিক মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করে আসছিল একটি চক্র। বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইল থেকে ওই প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, কম্পিউটারের হার্ডডিস্ক, মোবাইল ও সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাপ্পু কুমার সেন (২৮), মো. কাওসার (২৭)।

জানা গেছে, এসব অ্যাপস চীন চালানো হয়। বাংলাদেশে অবস্থানরত প্রতারক চক্রের সদস্যরা অবৈধ মোবাইল নম্বর অধিক লাভে বিদেশে অবস্থানরত চক্রের অন্য সদস্যদের কাছে বিক্রি করে চক্রের বিদেশি সদস্যদের সহযোগিতা দিয়ে থাকে। তারা বিভিন্ন জায়গা থেকে কোনোরকম ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং এনআইডি কার্ড ছাড়াই সামান্য কিছু বেশি টাকা দিয়ে অবৈধভাবে মোবাইল সিমকার্ড সমূহ সংগ্রহ করে। সিমকার্ডগুলো তারা বিভিন্ন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অন্যান্য মাধ্যমে দেশি-বিদেশি ক্লায়েন্টদের নিকট মোবাইল নম্বরগুলো উচ্চ মূল্যে বিক্রি করে থাকে। চক্রের দেশি-বিদেশি সদস্যরা অবৈধ মোবাইল নম্বর দিয়ে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে উক্ত গ্রুপে বিভিন্ন ব্যক্তিদের যুক্ত করে তাদের অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগ করার জন্য অফার দিতে থাকে।

ভুক্তভোগী ব্যক্তিরা অধিক মুনাফা লাভের আশায় চক্রের ফাঁদে পড়ে এবং তাদের তৈরি অ্যাপসে নিজেদের নাম, মোবাইল নম্বর, এনআইডি কার্ডের তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে সেখানে লাখ লাখ টাকা বিনিয়োগ করে। পরবর্তীতে কোন মুনাফা না দিয়ে কৌশলে কোটি কোটি টাকা প্রতারণা করে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হাতিয়ে নিয়ে অবৈধভাবে দেশের বাইরে পাচার করে দেয়।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার