পবিত্র মাহে রমাদান উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভিতে চলছে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস সিজন-২। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা দেড় শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয় প্রতিযোগিতায়।
রাজধানীর গুলশান ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা অঞ্চলের সিলেকশন রাউন্ড। এর উদ্বোধন করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ। অনলাইনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হয় ১২ ও ১৩ জানুয়ারি।
বাছাই পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোস্তফা মনোয়ার, কবি নাঈম আল ইসলাম মাহিন। সহযোগিতায় ছিলেন অনুষ্ঠান উপ-প্রধান আহসান হাবিব খান, শিল্পী মিরাদুল মুনীম, শিল্পী হাবিবুর রহমান শামিম, ইউনুস ফারাবী, মিজানুর রহমান ও হাদিসুর রহমান।
এছাড়াও হাবিবুল্লাহ শিকদারের পরিচালনায় ২৬ জানুয়ারি শুরু হচ্ছে টেলিভিশন রাউন্ডের শুটিং।
অনুষ্ঠানটি জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে একযোগে প্রচারিত হবে রমাদান মাসের প্রতিদিন বিকাল সাড়ে ৪টায়। অনুষ্ঠানটির পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আমান সিম।