হোম > রাজধানী

সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও নারী অধিকার আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম।

নবীন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আঞ্জুমান আরা ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রীসংস্থার সহকারী সেক্রেটারি জেনারেল ও সাহিত্য-সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল রাইসা রিফাত জুইন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজের কল্যাণে কাজে লাগানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘যে যেই সাবজেক্টে পড়ে, সে সেই সাবজেক্টে (বিষয়ে) মুসলিম স্পেশালিস্ট হতে হবে। কারণ ইসলামী শিক্ষা ও আদর্শ ব্যতীত কোনো শিক্ষাই নিজের এবং সমাজের কল্যাণ বয়ে আনে না, আনতে পারে না।’

বিশেষ অতিথির বক্তব্যে রাইসা রিফাত জুইন বলেন, নিজেকে পুরো পৃথিবীর জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের জীবনের সবচেয়ে বড় দক্ষতা।

তিনি শিক্ষার্থীদের আত্মগঠন, জ্ঞানচর্চা ও দক্ষতা অর্জনের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।

নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে অর্থবহ, কল্যাণমুখী ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ করার প্রত্যাশায় আয়োজিত এ নবীন সংবর্ধনা আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

সবুজবাগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত

বিধবা ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি মাহবুবা হাকিম

রাজধানীতে ‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণের দোকানে চুরি

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ

আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

কল রেকর্ড ও নাগরিকদের গোপন তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেপ্তার

রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ

এমপি মিলনের উদ্বোধনে আগারগাঁও সরকারি আবাসিক কলোনির সংস্কার কাজ শুরু