হোম > রাজধানী

কমনওয়েলথ অ্যাসোসিয়েশনের বোর্ড অফ ট্রাস্টিজ নির্বাচিত আদিল মুহাম্মদ খান

স্টাফ রিপোর্টার

কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব প্ল্যানার্স-এর বোর্ড অফ ট্রাস্টিজ মেম্বার নির্বাচিত হয়েছেন বিআইপি সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব প্ল্যানার্স-এর বোর্ড অফ ট্রাস্টিজ মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি আগামী দুই বছর ২০২৬-২৭ সালের মেয়াদে এই দায়িত্ব পালন করবেন।

কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব প্ল্যানার্স এর বোর্ড অফ ট্রাস্টিজ এ অধ্যাপক আদিল মুহাম্মদ খান এর অন্তর্ভুক্তি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও পরিকল্পনা সংক্রান্ত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশকে নতুন এক উচ্চতায় পৌঁছে দেবে।

একইসাথে এই অর্জন বাংলাদেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনা পেশার আন্তর্জাতিক স্বীকৃতি ও মর্যাদার প্রতিফলন।

বিআইপি বিশ্বাস করে, অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের অবদানের মাধ্যমে দেশের পরিকল্পনা অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নগর, আঞ্চলিক ও গ্রামীণ উন্নয়ন ও টেকসই পরিকল্পনা সংক্রান্ত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধি পাবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ