হোম > রাজধানী

এবারের বইমেলা মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে: অধ্যাপক আবুল কাসেম

ঢাবি সংবাদদাতা

২০২৪ সালে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়ের পর মুক্ত পরিবেশে এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

শনিবার অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, অমর একুশে বইমেলা আমাদের জাতীয় সংস্কৃতির পরিচায়ক। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে সুযোগ তৈরি হয়েছে, একটি জাতির জীবনে এমন সুযোগ বারবার আসে না। তাই এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তরুণদের সাথে নতুন বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে জয়যুক্ত হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মুক্ত পরিবেশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে মন্তব্য করে এসময় তিনি আরো বলেন, 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'- এই অমোঘ ধারণাকে বুকে ধারণ করে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের ব্যানারে ১৯২৬ সালে সূচিত হয়েছিল 'বুদ্ধির মুক্তি আন্দোলন'। ২০২৪ সালে ছাত্রজনতার ঐতিহাসিক বিজয়ের পর মুক্ত পরিবেশে এবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষের মাহেন্দ্রক্ষণে পরবর্তীকালের ঘটনাবলির প্রেক্ষাপটে নতুন চিন্তা-চেতনা ও কর্মধারা দেখা যাবে।

এসময় অধ্যাপক আবুল কাসেম আরো বলেন, প্রধান উপদেষ্টা একজন খ্যাতিমান লেখক। অমর একুশে বইমেলায় তিনি আমাদের লেখক, পাঠক ও প্রকাশকদের অনুপ্রাণিত করেছেন। এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।

বাংলা একাডেমির জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, নানাপ্রতিকূলতার মধ্যেও বাংলা একাডেমি তাদের কাজ সম্পন্ন করেছে। বিভিন্ন ধরনের অভিধান প্রণয়ন তার মধ্যে উল্লেখযোগ্য। তবে অনুবাদ ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এসব কাজের জন্য জন্য বাংলা একাডেমির পর্যাপ্ত অর্থ প্রয়োজন।

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে শতাধিক ঘর

রাজধানীর বস্তিতে আগুন

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুলের বদলি নিয়ে নানা গুঞ্জন

রাজধানীতে চিপস তৈরির কারখানায় আগুন, দগ্ধ দুজনের মৃত্যু

৮ ঘণ্টা মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

নজরুলের আদর্শ ধারণ করে সম্প্রীতির সমাজ গড়তে হবে

ঈদযাত্রায় কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়

আওয়ামী মেম্বার রফিকুলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে ঘাতক রানা

রাজধানীর পশুর হাটে দেশি গরুর আধিক্য

মোড়ে মোড়ে ‘অদৃশ্য পুলিশ’, এআই ক্যামেরায় ছয় শতাধিক মামলা