হোম > রাজধানী

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে আট ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- নুরুল আমিন (২২), শাকিব হোসেন (২১), পারভেজ আহমেদ জুয়েল (৩৮), কবির হোসেন (২৪), মোরশেদ আলম (৩০), আকাশ মোল্লা (২৬), রাকিব (১৯) ও জিয়া (২০)।

শুক্রবার ভোরে উত্তরার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকা ও ঢাকা টু ময়মনসিংহ সড়কের ফ্লাইওভার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা-পশ্চিম থানা সূত্র জানায়, গত বুধবার রাত ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১০ নং সেক্টরস্থ কামারপাড়া বাসস্টান্ডের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালায় পুলিশ। এসময় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্তকালে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত এই আটজনকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাজধানীর পল্টন এলাকা থেকে ২২টি মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী মো. লালন (৩৪) কে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উত্তরা-পশ্চিম থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। প্রাথমিকভাবে ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার