হোম > রাজধানী

রাজধানীতে ‘গ্যাস লিকেজে বিস্ফোরণ’, শিশুসহ দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন ।

বুধবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে খাদিমুল কোরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের তিন বছর বয়সী মেয়ে রাফিয়াকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রিপনের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়ায় উপজেলায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ একই পরিবারের তিন জনের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ শতাংশ, ও রাফিয়া ৯০ শতাংশ দগ্ধ হয়।

পাশের ফ্ল্যাটের প্রতিবেশী তাসলিমা মনি বলেন, যাত্রাবাড়ি থানাধীন শহিদ ফারুক রোডের একটি ৬ষ্ঠ তলা ভবনের নিচ তলার বাসায় বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মশার কয়েল ধরানোর সময়ে, সেখানে জমা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগে ।

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

ঐতিহ্যের গল্পে শেষ ‘হৃদয়ে ঢাকা ৪১৬’

পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও