হোম > রাজধানী

কড়াইল বস্তির আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান আমার দেশকে জানান, কড়াইল বস্তির একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট কাজে যোগ দেয়। রাত ১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে না পারেননি এই কর্মকর্তা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলায় স’মিলের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, খিলগাঁওয়ে স’মিলে লাগা আগুনের ঘটনায় প্রায় ২০টি দোকান ও দুটি স’মিল পুড়ে গেছে। সেখানেও হতাহতের কোন তথ্য নেই বলে জানান ওই কর্মকর্তা।

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক