হোম > রাজধানী

সবুজবাগে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সাঈদ (৩৬), মো. হৃদয় সরকার (২৭) ও মো. আনোয়ার হোসেন (২৪)।

বুধবার সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি- লালবাগ বিভাগের একটি চৌকস দল।

ডিবি-লালবাগ সূত্র জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আকাশ, রফিক, সাকিব ও শান্ত নামের চারজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজন ও পলাতক চারজনের বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃতরা ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল ও তাজা গুলি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখে আসছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার