হোম > রাজধানী

ধামরাইয়ে এখনো চলছে আওয়ামী তাণ্ডব

ধামরাই প্রতিনিধি, ঢাকা

ঢাকার ধামরাইয়ের আওয়ামী সন্ত্রাসীরা বিয়ে বাড়িতে চাঁদাদাবী, জমি দখল ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার ধামরাই থানার সামনে আওয়ামী লীগের সহযোগী খোকন মোল্লা ওরফে কানা খোকন, হারেজ, আসাদুল গংদের শাস্তির দাবিতে কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকাবাসী একত্রিত হয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে আসা এলাকাবাসীরা আমার দেশকে জানান, আওয়ামী দুঃশাসনের সময় খোকন মোল্লা, হারেজ ও আসাদুলসহ কয়েকজন আওয়ামী লীগের দোসর ছিল। ঐসময়েও এলাকার লোকজনের কাছ থেকে জোর করে চাঁদা আদায় ও নির্যাতন করতো। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর তারা আবার বিএনপির লোকজনের সাথে হাত মিলিয়ে একই কাজ করছে।

এলাকার নিরীহ মানুষকে নানা রকম ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেছে। তাদের অত্যাচারে আমরা এলাকাবাসী দিশেহারা হয়ে গেছি। আমরা এলাকাবাসী এদের হাত থেকে বাঁচার জন্য এর আগে একাধিক বার থানায় অভিযোগ করলেও কোনো লাভ হয়নি।

এই সরকারের কাছে আমাদের জোর দাবি জানাই এসকল চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

এমএস

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার