হোম > রাজধানী

দল মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোটে দল মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে।

বুধবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকলে যেন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করেন সে বিষয়ে নজর রাখতে হবে।

তিনি বলেন, এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনি পরিবেশ বিনষ্ট করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। নির্বাচনে যাতে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না ওঠে সে বিষয়ে সকল পুলিশ সদস্যকে তিনি সতর্ক করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে নির্বাচনি আচরণ বিধিমালা মেনে দায়িত্ব পালন করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসিক অপরাধ সভায় ডিসেম্বর মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারি পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২