হোম > রাজধানী

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ডেমরা রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনিতে জনি (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিশাত মিয়া (২৭) নামের আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেট সংলগ্ন ডেমরা রোডে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান জানান, সকালে কয়েকজন যুবক মিলে ছিনতাইয়ের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয়, বাকি দুজন পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জনির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় নিশাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে।

পুলিশ আরো জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

নিহত জনি যাত্রাবাড়ীর কাজলারপাড় মাতবর গলি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। অন্যদিকে আটক ও আহত নিশাতের বাসা একই থানার কলাপট্টি এলাকায়; তার বাবার নাম মহসিন মিয়া। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাইবার সুরক্ষা আইনের সংশোধনী মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করবে: সংলাপে বিশিষ্টজনেরা

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে তরুণ নিহত

এমআরটি লাইন-১ ও ৫-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই

রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি

কদমতলীতে ৫২০০ পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার অভিযোগ

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ১

আইজিপির ‘ক্রসফায়ার’ বিষয়ক বক্তব্যকে এবার ‘রূপক’ বলল পুলিশ