হোম > রাজধানী

বিধবা ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন এমপি মাহবুবা হাকিম

আমার দেশ অনলাইন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রাজধানীর পুরানা পল্টনে ১০ জন অসহায়, গরিব ও দুস্থ ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় পুরানা পল্টনের ৩/৪ মদিনা টাওয়ারে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুদানপ্রাপ্ত ১০ জনের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। উপকারভোগীদের মধ্যে তিনজন বিধবা ও দুজন বয়স্ক মুরব্বি রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন সংরক্ষিত নারী আসন-৪৮ (জাতীয় সংসদের ৩৪৮ নম্বর আসন)-এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহদী হাসান শিকদার এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ।

অনুদানের চেকপ্রাপ্ত ১০ উপকারভোগী হলেন: ১. সাহেদা খাতুন (মৌলভীবাজার সদর, মৌলভীবাজার) ২. রোজিনা (পুরানা পল্টন, ঢাকা) ৩. কাজল খাঁ (জাজিরা, শরীয়তপুর) ৪. ইয়াসমিন বেগম (জাজিরা, শরীয়তপুর) ৫. জাহেদা বেগম (শ্রীনগর, মুন্সীগঞ্জ) ৬. মোঃ আব্দুল বারী (জাজিরা, শরীয়তপুর) ৭. চুন্নু (জাজিরা, শরীয়তপুর) ৮. মোঃ ইমরান হোসেন (জাজিরা, শরীয়তপুর) ৯. মালা বেগম (মৌলভীবাজার সদর, মৌলভীবাজার) ১০. মোঃ জাহিদুর রহমান পান্না (অভয়নগর, যশোর

সবুজবাগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত

রাজধানীতে ‘মোরগ পোলাও খাইয়ে’ স্বর্ণের দোকানে চুরি

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ

আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত

মধ্যরাতে সচিবালয়ের পাশে দুটি ককটেল বিস্ফোরণ

কল রেকর্ড ও নাগরিকদের গোপন তথ্য বিক্রয় চক্রের এক সদস্য গ্রেপ্তার

রাজধানীর তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ

এমপি মিলনের উদ্বোধনে আগারগাঁও সরকারি আবাসিক কলোনির সংস্কার কাজ শুরু

সাভারে পার্কিং করা লাব্বাইক পরিবহনের বাসে আগুন

রাজধানীতে আবাসিক হোটেলের ম্যানেজারকে কুপিয়ে হত্যা