হোম > রাজধানী

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ডিএমপি

স্টাফ রিপোর্টার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার আশপাশের এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত বছরের সেপ্টেম্বর থেকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, এসব এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ।

এতে আরো বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৮ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা মোতাবেক নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ (সর্বোচ্চ জরিমানা ১০ হাজার টাকা অথবা ৩ মাসের কারাদণ্ড)।

সম্প্রতি জারিকৃত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ মোতাবেক নীরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য পুলিশকে জরিমানা আরোপের ক্ষমতা প্রদান করা হয়েছে। তাই নীরব এলাকায় হর্ন বাজালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু