হোম > রাজধানী

সরকারের আশ্বাসে জুলাই মঞ্চের আন্দোলন স্থগিত

স্টাফ রিপোর্টার

সাত দিনের মধ্যে ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার এমন আশ্বাসে সচিবালয় থেকে বের হয়ে আন্দোলন স্থগিত করেছে জুলাই মঞ্চ।

মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে পুলিশ পাহারায় সচিবালয়ের ভেতরে প্রবেশ করে জুলাই মঞ্চের ১০ সদস্যের প্রতিনিধিদল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার জন্য তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়।

জুলাই মঞ্চের মুখপাত্র জানান, সাত দিনের মধ্যে অর্থ উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই মঞ্চের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে এদিন সকালে পুলিশের ১৪৪ ধারা উপেক্ষা করে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুলাই মঞ্চ। সচিবালয় ও এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে তাদের উৎখাতের দাবিতে গতকাল সোমবার রাত থেকে তারা সচিবালয়ের সামনে ওসমানী মিলনায়নে পাশে অবস্থান করছিলেন। বেলা ১১টার দিকে তাদেরকে পুলিশ অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করলে তারা অনঢ় থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

এদিকে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদের নেতা ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ৩৩৪ জনের একটি তালিকা সরকারকে দিয়েছি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে সচিবালয়ে নানা গ্রুপে বিভক্ত হয়ে কর্মচারীরা অস্থিরতা তৈরি করছে।

জমি দখল, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে মানববন্ধন

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি