হোম > রাজধানী

সাবেক এমপি ছানোয়ারসহ ৩ আ.লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী ও ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা থানাধীন জে ব্লকের ৯ নম্বর রোডে আওয়ামী লীগের হামলায় আহত হন মিঠুন ফকির। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন তিনি। ওই মামলায় ছানোয়ার, মুসা ও সালেককেও আসামি করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ