হোম > রাজধানী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় তেজগাঁও প্রেস ক্লাবের দোয়া মাহফিল

আতিকুর রহমান নগরী

তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুদীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মাইন উদ্দিন রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা আনিসুল হক বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির হোসেন মাঝি এবং ক্লাবের সহ-সভাপতি রাশেদ হোসেন স্বপন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন তেজগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামীম।

সভায় বক্তারা প্রেসক্লাবের গত সাত বছরের অগ্রযাত্রা, গণমাধ্যম কর্মীদের কল্যাণে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। একই সঙ্গে তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

দোয়া পরিচালনা করেন, হান্নানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ জাকারিয়া আহম্মেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশ খান ( ফাস্ট নিউজ), মোহাম্মদ নুরুল ইসলাম টিটু ( গ্লোবাল টিভি) শাহিনুর রশিদ খান, মিলন শিকদার (দৈনিক বাঙালির কন্ঠ) আহমেদ রুহুল (নির্ভীক সংবাদ), মোছা. রাজিয়া আক্তার (সিনেকন্ঠ), আ খ ম আল-আমিন বাকী (তারা টিভি), দিনা করিম (দৈনিক আমাদের কন্ঠ), হিলালী হুজ্জাৎ মোহাইমেন মানি ( দৈনিক আমার দেশ), মোহাম্মদ বাবুল ইসলাম (দৈনিক ডেল্টা টাইমস), নার্গিস চৌধুরী (বাঙালির কন্ঠ), ফারিয়া তাবাসসুম সেতু (স্বদেশ খবর), মাসুদুর রহমান মিলু (বাংলাদেশ টুডে), আশিকুর রহমান, মামুনুর রশিদ জয় (নির্ভীক সংবাদ), মোহাম্মদ বাহার চৌধুরী (বাংলা ৫২ ডট কম), জহুরুল কবীর (মাসিক সম্প্রীতি), প্রমুখ গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত নারীর মৃত্যু