হোম > রাজধানী

বিএসবির বাশারের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

বিদেশে উচ্চশিক্ষার নামে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা সিএমএম আদালতের সামনে মানববন্ধন করেন প্রায় কয়েকশ ভুক্তভোগী।

এদিকে দুপুরে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুলকে অর্থ পাচার মামলায় আদালতে হাজির করে সিআইডি। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি।

এদিন সকাল ১০টার সময় আদালতের প্রাঙ্গণে জড়ো হন ভুক্তভোগীরা। এরপর সকাল সাড়ে ১০টা দিকে মানববন্ধন শুরু করেন তারা। এসময় কয়েকজন বাশারের বিরুদ্ধে বক্তব্য রাখেন। বাশারের দেয়া বিভিন্ন ভুয়া চেকের কাগজ দেখান। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়। ‘হই হই রই রই বাশার তুই গেলি কই, প্রতারক বাসারের বিচার চাই, বিচার চাই।

শাহজাহান সরকার নামে একজন অভিভাবক বলেন, আমাদের সন্তানরা ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ এবং বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহার ও তার কাউন্সিলরা বিদেশে পড়ালেখার চটকদার বিজ্ঞাপন ও নানাবিধ প্রলোভন দেখান।

পাঁচ বৎসরের ভিসাসহ উচ্চ শিক্ষার জন্য কানাডা, আমেরিকা, লন্ডন, ইতালীসহ ইউরোপের দেশগুলোতে পাঠানোর নামে দুই হাজারের বেশি শিক্ষার্থীর কাছ থেকে ভুয়া অফার লেটার দেখিয়ে চার হাজার কোটি টাকারও বেশি হাতিয়ে নেয়। শিক্ষার্থীদের ইউরোপীয় কোন দেশে পাঠায়নি এবং টাকা দেয়ার কথা বলে একাধিক চুক্তি করা সত্ত্বেও টাকা ফেরৎ দেয়নি।

তাহমিনা আক্তার মুন্নী নামে একজন অভিভাবক বলেন, আমরা খায়রুল বাশার ও তার গংদের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছি। অসংখ্য ওয়ারেন্ট ইস্যু হয়েছে। কিন্তু মামলার পরপরই আসামিদের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করে। গত ২৩ আগস্ট টাকা দেয়ার কথা বলে বিএসবি অফিসের সামনে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ওপরে অত্যাচার ও মারধর করে তাড়িয়ে দেয়। আমরা তার বিচার চাই।

সোমবার রাতে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ

এসডিএফে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ ১৩ দফা দাবি কর্মকর্তা-কর্মচারীদের

মহাখালী সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ