হোম > রাজধানী

বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান

আতিকুর রহমান নগরী

প্রতীকী ছবি

রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আগুন লাগে। এতে খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান পুড়ে যায়। তবে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, খুঁটিতে আগুন জ্বলছে এবং নিচে থাকা দোকানিরা দ্রুত তাদের মালপত্র সরানোর চেষ্টা করছেন। আগুনের ফুলকি পড়ে কয়েকটি দোকানের কিছু অংশ পুড়ে যায়।

মোহাম্মদপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ডাকাতি, লুট ৩ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার

সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় এমআরএর তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাধারণ শিক্ষার সঙ্গে হিফজে সাফল্য, একসঙ্গে ৭০ হাফেজকে সংবর্ধনা

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব গ্রেপ্তার

মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া

তাহসিফ হত্যা মামলা: বাবার মামলায় গ্রেপ্তার দীপ, আদালতে পাঠাচ্ছে নৌ-পুলিশ