হোম > রাজধানী

ডেমরায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

থানা প্রতিনিধি, ডেমরা (ঢাকা)

ঢাকার ডেমরায় বাড়ির দলিল চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই। বুধবার থানার মীরপাড়া মারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আউয়াল (৬০) ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তিনি প্যাকেজিং পিন কারখানার শ্রমিক।

খবর পেয়ে বুধবার দুপুরে স্টাফ কোয়ার্টার এলাকার একটি হাসপাতাল থেকে মৃতের লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত নিহতের ছোট ভাই মতিনকে আটক করলেও জড়িত অন্যরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের মেয়ে আরফিন আক্তার ইতি ছয়জনের বিরুদ্ধে ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন আ. মতিন (৫২) তার ছেলে রাকিবুল ইসলাম রাকিব (১৯), স্ত্রী রোকসানা আক্তার লেভী (৪০), মেয়ে খাদিজা আক্তার (১৯), ছোট ভাই মোশারফ হোসেন (৫০) ও আরেক চাচি নাসরিন আক্তার (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মীরপাড়া পিন কারখানায় কর্মরত মৃত আব্দুল আউয়াল তার তিন মেয়েকে বসত বাড়ি লিখে দেওয়ার জন্য ছোট ভাই মতিনের কাছে বুধবার সকালে বাড়ির জমির আসল দলিল চায়। দলিল দিতে অস্বীকার করায় তাদের মধ্যে ঝগড়াঝাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা মারামারিতে অচেতন হয়ে পড়েন আউয়াল। এসময় অচেতন অবস্থায় পরিবারের লোকজন হলিএইড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আউয়ালকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, হত্যাকাণ্ডের এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। একজন আটক রয়েছে। মৃতকে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। তদন্ত রিপোর্টে সব জানা যাবে। আর দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২