হোম > রাজধানী

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি। ছবি: সংগৃহীত

রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। একইসঙ্গে এ ঘটনায় সরকারের পক্ষ থেকে সংসদে বিবৃতি দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার জাতীয় প্রেসক্লাব সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।

সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বলেন, একটি বিশেষ চক্র নিজেদের উদ্দেশ ও স্বার্থ চরিতার্থ করতে রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। প্রকৃত ঘটনাকে আড়াল বা ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

সমাবেশে বক্তব্যকালে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্যান্য নেতৃবৃন্দরা জানান, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের দেওয়া বয়ান বিশ্বাসযোগ্য নয়। অবিলম্বে সরকারের পক্ষ থেকে সংসদে বিবৃতি দিতে হবে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

তারা আরো জানান, রংপুরের এ হত্যাকাণ্ড শুধু স্থানীয় সংখ্যালঘুদের মধ্যেই নয়, দেশব্যাপী সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। একইসঙ্গে এ ধরনের ঘটনা সংখ্যালঘুদের দেশত্যাগে প্ররোচিত করতে পারে। এ ঘটনায় আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহার পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, কাজল দেবনাথ, ভিক্ষু সুনন্দপ্রিয়, মিলন কান্তি দত্ত, ডিএন চ্যাটার্জী, সাংবাদিক বাসুদেব ধর, মনীন্দ্র কুমার নাথ, জয়ন্তী রায়, পদ্মাবতী দেবী অ্যাডভোকেট অপূর্ব ভট্টাচার্য, সাংবাদিক পুলক ঘটক প্রমুখ।

সড়ক দুর্ঘটনায় আমার দেশ-এর মেশিন অপারেটর নিহত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত-বিএনপি সংঘর্ষ, গুলি ও ককটেল নিক্ষেপ

জমি দখল, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে মানববন্ধন

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত