হোম > রাজধানী

যাত্রাবাড়ীতে বাসায় ডাকাতি, বাধা দেয়ায় বাড়ির মালিককে হত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকার একটি বাসায় ডাকাতের কবলে পড়ে স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল খানকে ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী সালেহা বেগমকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।

হাসপাতালে নিয়ে আসা সুলতান মিয়া জানান, যাত্রাবাড়ী বিবির বাগিচার ইত্যাদি গলি৭৬/ ২নং বাসার ভোরে একদল ডাকাত কলিংবেল চাপলে গৃহকর্তা দরজা খুলতেই ডাকাতদল জোরপূর্বক ভাবে বাসায় প্রবেশ করে। এ সময় বাধা দিলে ইসমাইল হোসেনকে শ্বাসরোধ করে হত্যার পর স্ত্রী বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। সালেহা বেগমের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ইসমাইল খানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এবং তার স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সালেহা বেগমের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২