হোম > রাজধানী

হারানো ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহজাহানপুরে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর আশিকুর রহমান।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল অনুমানিক ৫:১৫ ঘটিকায় শাহজাহানপুর থানাধীন মালিবাগ সোহাগ বাস কাউন্টারের বিপরীতে নূর সেনিটারি নামক দোকানের সামনের রাস্তায় ডিউটিরত অবস্থায় শাহজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর আশিকুর রহমান একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। তিনি তৎক্ষণাৎ পথচারীদের উপস্থিতিতে টাকার বান্ডেলটি উদ্ধার করেন এবং গণনা করে দেখতে পান, সেখানে মোট ৫০,৪১০ টাকা রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও দোকানিদের বিষয়টি অবহিত করার পাশাপাশি, তিনি জব্দ তালিকা তৈরি করে পরিত্যক্ত টাকাগুলো জব্দ করেন এবং টাকা হারানো ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকেন।

কিছুক্ষণ পর কাউসার আহম্মেদ (৩৭) নামের এক ব্যক্তি থানায় উপস্থিত হয়ে জানান, তিনি একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার কর্মস্থল হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যাওয়ার পথে টাকা হারিয়ে ফেলেন। জিজ্ঞাসাবাদে তিনি টাকার পরিমাণ, বান্ডেলটির গঠন ও অন্যান্য বিবরণ সঠিকভাবে জানাতে সক্ষম হন।

প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এবং হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জিএম ও এজিএম এর উপস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্তিস্বীকারপত্র গ্রহণ সাপেক্ষে প্রকৃত মালিক কাউসার আহম্মদের হাতে তার হারিয়ে যাওয়া অর্থ তুলে দেন এসআই আশিক।

এ সময় সাব-ইন্সপেক্টর আশিকের পেশাদারিত্ব ও সততায় মুগ্ধ হন উপস্থিত সাধারণ জনগণ।

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন