হোম > রাজধানী

ছিন্নমূল শিশু-কিশোরদের নিয়ে সুরভীর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক পালন

স্টাফ রিপোর্টার

ছিন্নমূল শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভী ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে আজ শনিবার। নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক কৃষিমন্ত্রী রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী ইকবাল মান্দ বানু ১৯৮৯ সালে এটি প্রতিষ্ঠা করেন।

সৈয়দা ইকবাল মান্দ বানু একাধারে একজন সমাজসেবক, লেখক, কবি, গীতিকার, চিত্রশিল্পী, পিয়ানোবাদক এবং সর্বপরি একজন কোমল মনের মানুষ। তার অনুপ্রেরণায় বিগত ৪৬ বছর ধরে সুরভীর ছায়াতলে এবং তার মমতাময়ী মায়ায় লাখ লাখ শিশুকিশোর জ্ঞানের আলোয় বিকশিত হয়ে জগৎভারে নিজেকে গড়ে তুলেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের অনুষ্ঠানের প্রতিটি অংশ কোরআন তিলাওয়াত, তরজমা, উপস্থাপনা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্যে তারা প্রান্তবন্ত অংশগ্ৰহণ করেছে।

অনুষ্ঠানের প্রতিষ্ঠাতার উপস্থিতি অংশগ্রহণকারী শিশুদের উদ্দীপনা যুগিয়েছে। সুরভী একটি বিশ্বাস, যা ছাত্রছাত্রীদের জ্ঞান ধর্মে-মর্মে বিকশিত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার বক্তব্য, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের আরও বেশি অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করার উৎসাহ দেয়। অনুষ্ঠানে নির্বাহী পরিচালক আবু তাহের বক্তব্য রাখেন।

ইজতেমা নিয়ে বিভ্রান্তি নিরসনসহ ওলামা-মাশায়েখের পাঁচ দাবি

পাখিদের স্বর্গরাজ্য ঢাকা ডিসি অফিসের ছাদ

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

আলেমদের সংগ্রামী ইতিহাস সংরক্ষণ ও গবেষণার দলিল ‘উত্তরাধিকার’

ঢাকার কোন কোন সড়কে যানজট—জেনে নিন বের হওয়ার আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ