হোম > রাজধানী

তফসিলকে স্বাগত জানিয়ে রাজধানীতে জামায়াতের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বের হওয়া মিছিলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহন করেন। এক পর্যায়ে মিছিলে স্থানীয় জনসাধারণকেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করতে দেখা যায়।

মিছিল পরবর্তী পথসভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে কোনভাবেই বিতর্কিত করা যাবে না। সকল রাজনৈতিক দলকে গনতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত করতে যেভাবে গণতন্ত্রকামী সকল শক্তি ঐক্যবদ্ধ ছিল একইভাবে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আগামী জাতীয় নির্বাচনে যেকোন বাঁধা, ষড়যন্ত্র, চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুঁখে দিতে হবে।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহন মূলক নির্বাচন করতে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহন মূলক নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। জামায়াতে ইসলামীর মতো সব রাজনৈতিক দলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলাম, শাহজাহানপুর পশ্চিম থানা আমীর মো. সরোয়ার হোসেন, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুর উদ্দিনসহ মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা আমীর-সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

বুধবার গ্যাস থাকবে না বিভিন্ন এলাকায়

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, নারীসহ আটক ৮৫

চলত ডিজে পার্টি ও মাদকের আসর, পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের