হোম > রাজধানী

খতমে নবুওয়ত মহাসম্মেলনে মুসল্লিদের ঢল

আতিকুর রহমান নগরী

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ মুসল্লিদের ঢল নেমেছে। পুরো সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

শনিবার সকাল ৯টার দিকে আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় ধর্মীয় এ সমাবেশ। এটি চলে দুপুর ২টা পর্যন্ত। এতে বাংলাদেশসহ ৫টি দেশের আলেম-উলামারা যোগ দেন।

মহাসম্মেলনকে কেন্দ্র করে এদিন দেশের বিভিন্ন স্থানের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ভোর থেকেই সম্মেলনস্থলে আসতে দেখা গেছে। দুুপুরের পরই সমাবেশস্থল পূর্ণ হয়ে যায়। এ সম্মেলনে যোগ দিয়েছেন দেশি-বিদেশি অনেক আলেম।

এদের মধ্যে রয়েছেন— পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদরাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি; ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম।

দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের মধ্যে থাকছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দারুল উলুম হাটহাজারীর অধ্যক্ষ মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রমুখ।

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

মোহাম্মদপুরে ভেন্টিলেটর ভেঙে বাসায় ডাকাতি, লুট ৩ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার

সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় এমআরএর তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাধারণ শিক্ষার সঙ্গে হিফজে সাফল্য, একসঙ্গে ৭০ হাফেজকে সংবর্ধনা

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব গ্রেপ্তার

মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া

তাহসিফ হত্যা মামলা: বাবার মামলায় গ্রেপ্তার দীপ, আদালতে পাঠাচ্ছে নৌ-পুলিশ