হোম > রাজধানী

পল্লবীতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ ইউসুফ আলী নামে এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ এলাকার হ্যাভেন সিটির পশ্চিম পাশে অস্ত্র ও গুলিসহ একজন অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ ইউসুফ আলীকে আটক করা হয়। এ সংক্রান্তে আটককৃতের বিরুদ্ধে পল্লবী থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন