হোম > রাজধানী

রাজধানীর মোহাম্মদপুর থেকে ১৫ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, বসিলা ৪০ ফিট ও নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আকরাম হোসেন (২০), জাহিদুল হাসান ওরফে জাহিদ (২৫), মিরাজ (১৯), রাহাত আহম্মেদ ওরফে বাদশা (৪০), সাগর (২৮), শাহিন (২৫), তাজু ইসলাম (২২), হাবিব (৩১), শাকিল (২০), শরীফ হাওলাদার (২১), মেহেদী হাসান (২২), আরিফুর রশোন (২০), ফরহাদ হোসেন (১৯), জহিরুল ইসলাম (২১) ও আরিফ (২৪)।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

রাজধানীতে ৩ হাসপাতালে র‍্যাবের অভিযান, ১৩ দালাল আটক

রাজধানীর অধিকাংশ এলাকায় পানির তীব্র সংকট

খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির পর যুবকের মৃত্যু

রাজধানীতে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা

ঢাবিতে ‘পলাশী পরবর্তী ক্ষমতা বদল ও বিভাজনের রাজনীতি’ শীর্ষক সেমিনার