হোম > রাজধানী

ঢামেকে রোগীর স্বজন ও ট্রলিম্যানদের মধ্যে উত্তেজনা-হাতাহাতি

স্টাফ রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ট্রলিম্যানদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় জুয়েল নামে এক ট্রলিম্যানকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

হাসপাতালে ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব জানান, রাতে ২১০ নম্বর ওয়ার্ডে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। পরে চিকিৎসকের সঙ্গে তাদের তর্কাতর্কির এক পর্যায়ে তারা সেখান থেকে জরুরি বিভাগে চলে আসে। পরে জরুরি বিভাগের আনসার সদস্যদের সঙ্গে ওই রোগীর স্বজনদের হাতাহাতির হলে জুয়েল নামে এক ট্রলিম্যান বাধা দেয়। এতে রোগীর স্বজন ক্ষুব্ধ হয়ে বাহিরে থেকে লোক নিয়ে এসে ওই ট্রলিম্যানকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোগীর ৩ স্বজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সামির (৩০), সোয়েব (২১) ও রেজাউল (২৫)। ৎ

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, এ ঘটনায় ৩ জনকে পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানার পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত