হোম > রাজধানী

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে: মধুপুরের পীর

স্টাফ রিপোর্টার

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সভাপতি ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেছেন, কাদিয়ানিরা ইসলামের মৌলিক বিশ্বাস, খতমে নবুওয়াত অস্বীকার করার কারণে মুসলমান নয় বরং তারা অমুসলিম। হযরত মুহাম্মদ (সা.) কে শেষ নবী হিসেবে স্বীকার না করার কারণে ইসলামের বাইরে চলে গেছে।

তিনি আরো বলেন, কাদিয়ানিদের ধর্মীয় বিশ্বাস কেবল বিভ্রান্তিকর নয়, বরং মুসলমানদের ঈমানি পরিচয়ে চরম হস্তক্ষেপ। পাকিস্তান, ইন্দোনেশিয়া ও বিভিন্ন মুসলিম দেশে তাদেরকে আইনগতভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

তিনি সোমবার রাজধানীর মেরাজনগর মাদরাসা মিলনায়তনে খতমে নবুওয়াতের এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ’ সফল বাস্তবায়নের লক্ষ্যে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, মুফতি মোহাম্মদ আলী আফতাব নগর, মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা আব্দুল কাদের আমলাপাড়া, মুফতি ইমাদ উদ্দিন ফরিদাবাদ, মুফতি সালাউদ্দিন দিলু রোড, মাওলানা সাঈদ নূর, মাওলানা দ্বীন মোহাম্মদ পীর সাহেব জায়গীর, মাওলানা শামসুল আরিফিন খান সাদী, মাওলানা আবুল কাশেম আশরাফী, মুফতি শফিক সাদী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাসুদুর রহমান আইয়ুবী, মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মাওলানা খালেদ সাইফুল্লা নোমানী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুল্লাহ মাস‌উদ খান, মাওলানা এহতেশামুল হক সাখী প্রমুখ।

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর